Warning: The magic method Preloader_Plus\Preloader_Plus::__wakeup() must have public visibility in /home/u796828334/domains/computerage.online/public_html/spokenenglish/wp-content/plugins/preloader-plus/inc/preloader-plus.php on line 94

Warning: The magic method Preloader_Plus_Pro\Preloader_Plus_Pro::__wakeup() must have public visibility in /home/u796828334/domains/computerage.online/public_html/spokenenglish/wp-content/plugins/preloader-plus/preloader-plus-pro/inc/preloader-plus-pro.php on line 59
কথা বলার  গতির অংক বা কেন আমরা বাংলায় ফিরে আসি? - ELITE

কথা বলার গতির অংক বা কেন আমরা বাংলায় ফিরে আসি ?

আমরা অনেকেই কথা শুরু করি ইংরেজিতে | কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসি বাংলায়, এটা কেন হয় ? 

আমরা যখন বাংলা বলি তখন কিন্তু কোন কথাই বলতে দেরি হয় না | কারণ কথাটা শোনা মাত্রই কথার মানে আমরা বুঝে ফেলি এবং চটপট উত্তর দিয়ে দিই | কিন্তু যখন কেউ আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে তখনই আমরা আর চটপট উত্তর দিতে পারি না |আমরা দেখে নিতে পারি কথা বলার সময়ের অংকটা |

 আমরা প্রথমে ইংরাজিটা  শুনি | শুনে তার মানেটা বাংলায় ভাবি | তারপর তার উত্তরটা বাংলায় ভাবি | তারপর সেই উত্তরটি কে ইংরেজিতে অনুবাদ করি | তারপর তা সাজাই এবং তারপর তা ইংরেজিতে বলি।

 এই যে এতটা সময় আমরা   নিই, তাতেই শুরু  হয়ে যায়  যত বিপত্তি| আমরা ভাবতে থাকি আমার কথা বলতে দেরি হচ্ছে। আমার সঙ্গে যে ব্যক্তি কথা বলছে নিশ্চয়ই কিছু  ভাবছে | আর এই ভাবনাটাই আমাদের ভাবার কাজকে আরো দেরি করিয়ে দেয় | তার ওপর আবার বোঝা হয়ে দাঁড়াচ্ছে যে ব্যক্তিটি কথা বলেই  যাচ্ছে, এমনকি আমার উত্তর পাওয়ার আগেই, তখনই আমরা ভয়ে বা লজ্জায় আবার চিরাচরিত অভ্যাসমতো মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় ফিরে আসি |

Scroll to Top